চাচাকে হত্যার দায়ে দুই ভাতিজার যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
০১ নভেম্বর ২০২১, ১৯:৩৫আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৯:৩৭

কুষ্টিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার দায়ে দুই ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, রায় ঘোষণার পরপরই আসামিদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার নৃসিংহপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে ইটাল (৩৬) ও আজম (৩৩)।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৩ জুন সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে চাচা তহির উদ্দিনকে (৫৫) জখম করে ভাতিজা ইটাল ও আজম। আশঙ্কাজনক অবস্থায় তহিরকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন নিহত তহিরের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে তিন জনকে আসামি করে ইবি থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০১০ সালের ২৭ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। এ মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

 

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম