স্কুলছাত্রকে হত্যা: একজনের ফাঁসি, দুজনের আমৃত্যু কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২১, ১৬:২৭আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৬:২৭

কুষ্টিয়ার মিরপুরে আলোচিত স্কুলছাত্র দেব দত্ত (৯) হত্যা মামলায় একজনকে ফাঁসি এবং দুই জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (৭ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামি কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের তুফান মল্লিকের ছেলে সবুজ মল্লিক। রায় ঘোষণার সময় সবুজ আদালতে উপস্থিত ছিলেন।

এ ছাড়াও আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের আমান আলীর ছেলে হাবিবুর রহমান হাব্বুল এবং একই গ্রামের মৃত আনসার আলীর ছেলে এরশাদ। তারা দুজনই পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ জুন সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিথা গ্রামের পবিত্র দত্তের ছেলে চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র দেব দত্ত (৯) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে স্থানীয়দের কাছ থেকে তার পরিবার জানতে পারে দুই জন মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে দেবকে তুলে নিয়ে যায়। ওইদিন বিকালে তার বাবা স্কুলশিক্ষক পবিত্র দত্তকে অপহরণকারীরা ফোন করে অর্ধ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার ১৬ দিন পর ২৫ জুন দুপুরে চিথলিয়া গ্রামের এক ব্যক্তির বাড়ির শৌচাগারের পাশে মাটি খুঁড়ে দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পবিত্র দত্ত বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন।

ঘটনার পর ২৬ জুন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেব দত্তকে অপহরণ ও হত্যা মামলার আসামি নাঈম ইসলাম (২৭) ও জোয়ার আলী (২৮) নিহত হয়। চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের আমতলা মাঠে এবং চিথলিয়ার প্রবেশমুখ ব্রিজের পাশে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নাঈম ইসলাম চিথলিয়া ইউনিয়নের মালিথাপাড়ার জহুরুল ইসলামের ছেলে এবং জোয়ার আলী একই গ্রামের আক্কাস আলীর ছেলে।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ শেষে ৭ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। এ মামলায় ২৭ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে রবিবার আদালত এ রায় দেন।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, দোষী প্রমাণিত হওয়ায় আসামি সবুজকে ফাঁসি এবং  হাবিবুর রহমান ও এরশাদ আলীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের জরিমানা করা হয়েছে।  মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সবুজ মল্লিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়াও আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুর রহমান হাব্বুলকে এক লাখ ৫০ হাজার এবং এরশাদ আলীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ফাঁসির রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত আসামি সবুজকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি