বিদ্যুৎকেন্দ্র থেকে পাচারকালে আরও ২৭ লাখ টাকার পণ্য জব্দ

মোংলা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ১৭:১১আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭:৩৪

মোংলা বন্দরের পশুর নদীর কানাইনগর এলাকা থেকে একদিনের ব্যবধানে ২৭ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (০৮ নভেম্বর) সকালে পরিত্যক্ত অবস্থায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে পাচার করে আনা এসএসপাইপ জব্দ করে কোস্টগার্ডের অভিযানিক দল। তবে পাচারে জড়িত কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ডের পশ্চিম জোনের কর্মকর্তা লে. কমান্ডার হাসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পশুর নদী সংলগ্ন কানাই নগর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩৫০ কেজি ওজনের (প্রতিটি ২০ ফুট লম্বা) নয়টি, ৬০ কেজি ওজনের (প্রতিটি ১৮ ফুট লম্বা) ৩৯টি এসএসপাইপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ২৭ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে রবিবার একই এলাকা থেকে দুটি নৌকাসহ ৪০ লাখ ২৫ হাজার টাকার চোরাই মালামালসহ এক পাচারকারীকে আটক করেছিল কোস্টগার্ড।

স্থানীয় সূত্রে জানা যায়, মোংলার শিল্পাঞ্চলের নির্মাণাধীন বিভিন্ন প্রকল্প থেকে ওসব মালামাল পাচার করে আনে বাইদ্দাপাড়াকেন্দ্রিক চোরাই সিন্ডিকেট চক্রটি। কোস্টগার্ডের অভিযানে আটক হওয়ার ভয়ে মালামাল ফেলে যায় তারা।

/এএম/
সম্পর্কিত
বিদ্যুৎ সংকট ঘুচবে কবে
দেশে নতুন রেকর্ড, একদিনে এর আগে এত বিদ্যুৎ উৎপাদন হয়নি
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম