যশোরের ২২ ইউনিয়নে ভোট আজ, প্রার্থী ১১১২

যশোর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ০২:১৩আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০২:১৩

যশোরের চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার ২২ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর)। দুই উপজেলায় এক হাজার ১১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) নির্বাচনি সরঞ্জাম দুই উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিভাবে সম্পন্ন করতে পুলিশ, বিজিবি, ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে। মঙ্গলবার রাতে নির্বাচনি প্রচার-প্রচারণা শেষ হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার ২২৫ কেন্দ্রের ১ হাজার ৮৫ বুথে ৩ লাখ ৯৯ হাজার ৯৬৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

চৌগাছার ১১ ইউনিয়ন পরিষদের ৫১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩৯ চেয়ারম্যান পদে, ৩৬৫ জন সাধারণ সদস্য ও ১১২ জন সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঝিকরগাছায় ৫৯৬ প্রতিদ্বন্দ্বীর মধ্যে চেয়ারম্যান পদে ৪৭ জন, সাধারণ সদস্য ৪৩১ ও সংরক্ষিত সদস্য পদে ৪৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১২৩ জন প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।

জেলা রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। ভোটাররা নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচনি সরঞ্জাম দুই উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করবে। এ ছাড়া সাদা পোশাকে, ডিবি, ডিএসবিও থাকবে।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, দুই উপজেলায় ছয়টি ভ্রাম্যমাণ আদালত, চার প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সংরক্ষিত নারী আসন, পরিবারতন্ত্র নাকি ত্যাগীদের মূল্যায়ন?
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম