অন্য ধর্মকে ছোট করে দেখার বিধান ইসলামে নেই: ধর্ম প্রতিমন্ত্রী 

মোংলা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ১৯:৪০আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৯:৪০

ইসলাম ধর্মে অন্য ধর্মকে ছোট করে দেখার কোনও বিধান নেই বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেছেন, ‘আমাদের প্রিয় নবী ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছেন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান ও বৌদ্ধ সবাই এ দেশের মানুষ। সবাই ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে মিলেমিশে দেশের উন্নয়ন করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনও সহিংসতা হতে দেওয়া হবে না।’

বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি এ কথা বলেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন, ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় পরিচালক ফজলুর রহমান, প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল শাহীন, বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা। 

বাগেরহাটে আন্তঃধর্মীয় এ সংলাপে অংশগ্রহণ করেন স্থানীয় মুসলিম ও হিন্দু ধর্মের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও আওয়ামী লীগ নেতারা।

/এফআর/
সম্পর্কিত
যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মালয়েশিয়া থেকে উদ্ধার হলো ধর্মমন্ত্রীর আইফোন
প্রতিমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান