আইসোলেশনে থেকে দেওয়া যাবে এসএসসি পরীক্ষা 

যশোর প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২১, ১১:৪৫আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৭:২৫

করোনা মহামারির মধ্যে যশোরে রবিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পদার্থ বিজ্ঞানের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। করোনা মহামারির কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। শিক্ষার্থীরা পরীক্ষায় সময় পাচ্ছেন দেড় ঘণ্টা। পাশাপাশি অসুস্থদের জন্য আইসোলেশনে পরীক্ষা নেওয়ারও ব্যবস্থা করেছে যশোর শিক্ষা বোর্ড।

শিক্ষা বোর্ডের তথ্য মতে, এ বছর খুলনা বিভাগের ১০ জেলায় ২৯১টি কেন্দ্রে এক লাখ ৮১ হাজার ৪৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৯২ হাজার ৪৪২ জন ছাত্র ও ৮৮ হাজার ৯৮৮ জন ছাত্রী রয়েছে। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী এক লাখ ৫৭ হাজার ১৬৫ জন এবং অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৯৭১জন।

সকালে যশোর জিলা স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সবাই পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে, কোনও শিক্ষার্থীর যদি শরীরে তাপমাত্রা বেশি থাকে, তাকে বা তাদের আইসোলেশনে রেখে পরীক্ষা নেওয়ারও ব্যবস্থা রয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, করোনার মধ্যে স্কুল বন্ধ থাকলেও প্রস্তুতি তাদের ভালো। তারা ভালো ফলাফল করতে পারবে বলে আশাবাদী।

/টিটি/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান