বেনাপোল এক্সপ্রেস চালু হচ্ছে ২ ডিসেম্বর

বেনাপোল প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২১, ০৯:২২আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ০৯:২২

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ঢাকা-বেনাপোল রুটে আগামী ২ ডিসেম্বর থেকে বেনাপোল এক্সপ্রেস চলাচল শুরু করতে যাচ্ছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, এ বিষয়ে একটি চিঠি আমার দফতরে এসেছে। আগের মতো সপ্তাহে মঙ্গলবার বাদে অন্যান্য দিন ট্রেনটি চলাচল করবে।

বর্তমানে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশ যাতায়াত করছেন প্রায় দুই হাজারের মতো যাত্রী। যাত্রীদের ৯৫ শতাংশ রোগী। ট্রেন না থাকায় যাত্রীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

বেনাপোল থেকে ঢাকায় যাতায়াত করতে বাস বা অন্য পরিবহনে অনেক সময় লাগে। সেখানে ট্রেনে নির্বিঘ্নে সাত ঘণ্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌঁছানো যায়। সপ্তাহে একদিন অর্থাৎ মঙ্গলবার ছাড়া প্রতিদিন দুপুর ১টায় বেনাপোল এবং রাত সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর থেকে ছাড়ে ট্রেনটি। এক্সপ্রেসটির চালু হলে স্বস্তি পাবেন বাংলাদেশ থেকে কলকাতাগামী যাত্রীরা।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী