চেয়ারম্যান পদে ৮ প্রার্থী, আলোচনায় দুই নারী

খুলনা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২১, ২২:৫১আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২২:৫১

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নেমেছেন আট জন। এর মধ্যে আলোচনায় রয়েছেন দুই নারী প্রার্থী। 

নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হয়ে লাঙল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই ইউপির সাবেক চেয়ারম্যানের মেয়ে সাফিয়া পারভীন ও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লড়ছেন শ্যামলী রানী অধিকারী। একই ইউনিয়নে চেয়ারম্যান পদে অপর ছয় পুরুষ প্রার্থী হলেন রওশন আলী কাগজী, আব্দুর রহমান, নজরুল ইসলাম, জিএম রবিউল্লাহ বাহার, শাজাহান কবির ও আহসানুর রহমান।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে দুই নারী চেয়ারম্যান প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। আগামী ২৮ নভেম্বর ইউনিয়নে নির্বাচনের দিন ধার্য রয়েছে।

কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর রাতে কৃষ্ণনগর বাজারে একটি দোকানে বসে থাকা অবস্থায় সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হন। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারির উপনির্বাচনে চেয়ারম্যান পদে মোশাররফ হোসেনের স্ত্রী আকলিমা খাতুন লাকি জয়ী হন। তিনি সাতক্ষীরার নির্বাচিত প্রথম নারী ইউপি চেয়ারম্যান। বর্তমানে তিনি কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আকলিমা খাতুন লাকির মেয়ে সাফিয়া পারভীন।

তফসিল ঘোষণার পর আকলিমা খাতুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও মেয়ে সাফিয়া পারভীন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। পরে মা তার মেয়েকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

লাঙল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী সাফিয়া পারভীন বলেন, নির্বাচনে জয়লাভ করতে পারলে আমার বাবার স্বপ্নপূরণে উদ্যোগী হবো। একই সঙ্গে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান এবং নারী-শিশুর স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে কাজ করবো।

নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী কৃষ্ণনগর ইউপির সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য ও চেয়ারম্যান প্রার্থী শ্যামলী রানী অধিকারী বলেন, এলাকায় বহুমুখী উন্নয়ন করতে চাই। বিশেষ করে নারীর স্বাস্থ্যসুরক্ষা, ক্ষমতায়ন ও শিশুদের লেখাপড়া এবং পুষ্টি উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

বর্তমান চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি লাঙল প্রতীকের প্রার্থী তার মেয়ে সাফিয়াকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কৃষ্ণনগর ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় ২৬ হাজার।

/এএম/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম