নৌকার প্রার্থীর ওপর বোমা হামলার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২১, ১১:০৩আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১১:০৩

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে নৌকা প্রতীকের প্রার্থী শ্যামলী রানী অধিকারীকে লক্ষ্য করে বোমা হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্যামলী রানী অধিকারীসহ তার বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হন। আহতদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রবিবার (২১ নভেম্বর) রাতে নৌকার প্রার্থী শ্যামলী রানী অধিকারী কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী এলাকায় নির্বাচনি পথসভা শেষে বাড়ি ফিরছিলেন। পথে কৃষ্ণনগর শ্মশানঘাট এলাকায় পৌঁছালে তার ওপর বোমা নিক্ষেপ হয়।  

ঘটনার প্রত্যক্ষদর্শী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আরব আলী, সেলিম মাহমুদ ও আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, নেঙ্গী এলাকা থেকে নির্বাচনি পথসভা ও প্রচার প্রচারণা শেষে ফেরার পথে কৃষ্ণনগর শ্মশানঘাট এলাকায় পৌঁছালে তিন-চার জন দুর্বৃত্ত বোমা হামলা চালায়। এতে নৌকার প্রার্থী শ্যামলী রানী অধিকারী গুরুতর আহত হন ও ঘটনাস্থলেই জ্ঞান হারান। এছাড়া তার সঙ্গে থাকা অন্যরা আহত হন। সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। শ্যামলী রানীকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালিগঞ্জ থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, প্রায় এক মাস আগে নৌকা প্রতীকের প্রার্থী শ্যামলী রানী অধিকারীর বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। টানা দুইবার বোমা হামলার ঘটনা ঘটায় এলাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

 

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম