স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ২

যশোর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২১, ১৭:৫১আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৭:৫১

যশোরের চৌগাছায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৪) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলো চৌগাছার হাকিমপুর ইউনিয়নের আরাজি সুলতানপুর গ্রামের শাহজাহানের ছেলে এক সন্তানের জনক সোহাগ হোসেন (২৫) ও বিটুল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২৩)। 

বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় চৌগাছার তাহেরপুরে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীর মা চৌগাছা থানায় মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে লোখাপড়া করে। বিদ্যালয়ে যাওয়ার পথে সোহাগ তাকে উত্ত্যক্ত করতো। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কিশোরী মামার বাড়ি যাচ্ছিল। ওই সময় সোহাগ তার প্রতিবেশী বিপ্লবের সহায়তায় কিশোরীকে রাস্তা থেকে তুলে পাশের কলাবাগানে নিয়ে যায়। সেখানে হত্যার হুমকিকে প্রথমে সোহাগ ও পরে বিপ্লব ধর্ষণ করে। রাত ৮টার দিকে কলাবাগান থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক