মসজিদের বাথরুমে নিয়ে শিশুকে ধর্ষণ, আসামি গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২১, ২২:৩৭আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ২২:৩৭

সাতক্ষীরার শ্যামনগরের চাঞ্চল্যকর চার বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি মো. আল-আমিন গাজীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‌্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল মোস্তাক আহমেদ জানান, র‌্যাবের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ নভেম্বর) খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ২২ নভেম্বর বিকাল ৪টার দিকে ভুক্তভোগী চার বছরের শিশু তার দুই বছরের ভাইসহ সাতক্ষীরার শ্যামনগর থানাধীন এলাকায় বাড়ির পাশে ফাঁকা জায়গায় খেলাধুলা করছিল। আসামি আল-আমিন তাদেরকে কদবেল খাওয়ার প্রলোভন দেখিয়ে মধ্যমপাড়া জামে মসজিদের বাথরুমের নিয়ে যায়। সেখানে চার বছরের শিশুটিকে জোরপূ্র্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকার শুনে আত্মীয়-স্বজনসহ আশপাশের লোকজন এগিয়ে এলে আল-আমিন পালিয়ে যায়। শিশুটি বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় শিশুর দাদি বাদী হয়ে অভিযুক্ত আল-আমিন গাজীর বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেন। আসামিকে ধরতে র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল শুরু থেকেই ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী