খুলনায় নির্বাচনি সহিংসতায় বাবুল নিহতের ঘটনায় আটক ৫

খুলনা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৫:৪১আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৫:৪১

নির্বাচনি সহিংসতায় খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের বাবুল শিকদার (৩৮) নিহতের ঘটনায় পাঁচ জনকে পুলিশ আটক করেছে।

তেরখাদা থানার ওসি মো. জহুরুল আলম বলেন, ‘ঘটনার পরই অভিযান চালিয়ে হামলা ও হত্যায় জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ‘নিহত বাবুল ওই ইউনিয়নের কুলা গ্রামের সিরাজ শিকদারের ছেলে। নির্বাচনি সহিংসতার শিকার হয়ে শনিবার (২৭ নভেম্বর) রাতে আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিবার (২৮ নভেম্বর) ভোরে মারা যান।’

পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনি বিরোধকে কেন্দ্র করে কুলা পাটগা‌তি গ্রামের বাবুল শিকদারকে প্রতিপক্ষের লোকজন শনিবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে হাতুড়িসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। মাথায় গুরুতর আঘাত পান বাবুল শিকদার। এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকায় নেওয়ার প্রচেষ্টাকালে ভোর সোয়া ৬টার দিকে মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনকে ঘিরে দুই সদস্য প্রার্থী রিপন ও বাবুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। নিহত বাবুল ছিল রিপন গ্রুপের সমর্থক।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম