ঝিনাইদহে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৬, ১১:২৬আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৩:১০

ঝিনাইদহে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১ ঝিনাইদহের নগরবাথান এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০জন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ যাচ্ছিল।
এসময় ঘটনাস্থলে নিহত হন লিয়াকত হোসেন ( ৪২ )। তিনি শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া গ্রামের আব্দুল গফুর মালিতার ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই লিয়াকত নিহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস, পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এসময় আহত হয়েছেন মহিলা পাপিয়া, সালমা খাতুনসহ ১০ জন। আহতদের সবার বাড়ি ঝিনাইদহ জেলায়।

আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম