২২ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ১০:৩৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০:৩৩

সাতক্ষীরায় ৩০ ভরি সোনাসহ সাহেব আলী (৪৫) নামে এক চোরাকারাবরিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সোনার মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা। 

বুধবার (৮ ডিসেম্বর) সাতক্ষীরা সদর থানার কুশখালী ইউনিয়নের ছয়কুরো থেকে তাকে আটক করে ৩৩-বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। সাহেব আলী সদর উপজেলার ভাদড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে।

বিজিবি জানায়, বুধবার বিকালে বৈকারী বিওপি’র টহল কমান্ডার ল্যান্স নায়েক সাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ছয়কুরো থেকে তিনটি সোনার বারসহ (ওজন ৩০ ভরি) সাহেবকে আটক করা হয়। তবে এ সময় সোনা চোরাচালানে জড়িত কুশখালির দিনবন্ধু সরকারের ছেলে সুব্রত কুমার সরকার পালিয়ে যায়। সাহেবকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

৩৩-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ-পিএসসি বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্য জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য। চোরাচালান প্রতিরোধের নিমিত্তে কঠোর নজরদারি এবং আভিযানিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম