ডা. মুরাদ ও সেই উপস্থাপকের বিরুদ্ধে খুলনায় মামলার আবেদন

খুলনা প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২১, ১৬:২৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬:২৩

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে রবিবার (১২ ডিসেম্বর) খুলনা বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনালে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের খুলনা শাখার সাধারণ সম্পাদক মোল্লা গোলাম মওলা বাদী হয়ে এ আবেদন করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় সংক্ষুব্ধ হয়ে বাদী আবেদন করেছেন বলে উল্লেখ করেছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মো. আনিসুর রহমান মামলাটি পরিচালনা করবেন। তিনি বলেন, ‘খুলনা বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিধানই হচ্ছে, নতুন মামলার আবেদন হলে সে আবেদনের শুনানি মঙ্গলবার হবে।’

বিএনপিপন্থি এ আইনজীবী আরও বলেন, ‘এতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদকে (নাহিদ রেইনস) আসামি করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যসহ বক্তব্য দেন ডা. মুরাদ। আর সেটি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে প্রচার করেন মহিউদ্দিন হেলাল নাহিদ। এতে বাদী সংক্ষুব্ধ হয়ে মামলার আবেদন করেন।’

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী