অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি 
১৩ ডিসেম্বর ২০২১, ২০:১৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২০:১৪

কুষ্টিয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শাহিনুল ইসলামের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি শাহিনুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা খাড়ারা গ্রামের শাজাহান মালিথার ছেলে শাহিনুল ইসলামের সঙ্গে হত্যাকাণ্ডের সাত বছর আগে নিহত চম্পা খাতুনের বিয়ে হয়। জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ৯ অক্টোবর রাতে শাহিনুল ইসলাম তার স্ত্রীর শাড়ি ও ঘরের বেড়ায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে চম্পার শরীরের অধিকাংশ আগুনে ঝলসে যায়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহত চম্পা খাতুনের চাচা ও ভেড়ামারা উপজেলার ভাটপাড়া এলাকার আইজুদ্দিনের ছেলে শাহাদাত আলী বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে আসামি শাহিনুল ইসলামের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ এ রায় ঘোষণা করেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপ কুমার নন্দী বলেন, ‘অন্তঃসত্ত্বা স্ত্রীকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় শাহিনুল ইসলামকে ফাঁসি দিয়েছেন আদালত।’

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি