২ গ্রুপের সংঘর্ষে প্রাণ গেলো একজনের

মাগুরা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২১, ২০:৩২আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ২০:৩২

মাগুরায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে শালিখা উপজেলা তালখড়ি ইউনিয়নের শাবলাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম শরিফুল ইসলাম। তিনি শাবলাট গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে।

গ্রামবাসীর অভিযোগ, স্থানীয় সামাজিক মাতবর মহব্বত মোল্লা এবং আইয়ুব মোল্লার মধ্যে দীর্ঘদিন সামাজিক বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। মহব্বত মোল্লার সমর্থক শরিফুল ইসলামকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করে আইয়ুব মোল্লার লোকজন। এ সময় গুরুতর আহত শরিফুল ইসলামকে যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শালিখা থানার ওসি তারেক বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সামাজিক দলাদলিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি।’

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম