সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে খাদে যাত্রীবাহী বাস

যশোর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২২, ১৯:৩৬আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৯:৩৬

যশোর সদরের মনোহরপুর এলাকায় বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে সাইকেল আরোহী নিহত ও বাসের ২০ যাত্রী আহত হয়েছেন।

রবিবার (০২ জানুয়ারি) বিকালে যশোর-মাগুরা মহাসড়কের মনোহরপুরের সরইডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একাব্বর বিশ্বাস (৬০) যশোর সদরের যোত রহিমপুর গ্রামের হেকমত আলী বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, বিকাল ৩টার দিকে একটি বাস যশোর থেকে মাগুরায় যাচ্ছিল। এ সময় একাব্বর বিশ্বাস বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে মনোহরপুর বাজারে যাচ্ছিলেন। হঠাৎ বাইসাইকেলটি মহাসড়কের ওপর উঠে যায়। সঙ্গে সঙ্গে দ্রুতগতির যাত্রীবাহী বাস বাইসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। 

এতে একাব্বর বিশ্বাস ঘটনাস্থলে নিহত হন। আহত হন বাসের ২০ যাত্রী। স্থানীয়রা আহত ১২ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বাকিদের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, দুর্ঘটনায় আহত ১২ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

বারোবাজার হাইওয়ে থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাসটি উল্টে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান