নিষেধাজ্ঞার পরও খুলনায় নবায়ন হচ্ছে ইজিবাইকের লাইসেন্স

খুলনা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২২, ১১:১২আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১১:১২

হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে ইজিবাইকের লাইসেন্স নবায়ন কার্যক্রম চলছে। এ ধারাবাহিকতায় সোমবার (৩ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ইজিবাইকের নম্বর প্লেট বিতরণ। কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার ফারুখ হোসেন তালুকদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইজিবাইক অপসারণের জন্য হাইকোর্টের নির্দেশ হওয়ার তথ্য জেনেছি। কিন্তু সে নির্দেশনার অফিশিয়াল কোনও চিঠি আমরা পাইনি। তাই নিয়মিত কার্যক্রম অব্যহত রেখেছে কেসিসি। তিনি বলেন, অফিশিয়াল চিঠি পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে কেসিসি।

কেসিসি সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ১০ হাজার টাকা করে নিয়ে সাত হাজার ৮৯৬টি ইজিবাইকের লাইসেন্স দেওয়া হয়। এরপর ২০২১ সালের ২১ নভেম্বর লাইসেন্স নবায়নের জন্য দুই হাজার টাকা করে নেওয়া হয়। গত ৫ ডিসেম্বর থেকে লাইসেন্স নবায়ন ফি জমা দেওয়ার ব্যাংক স্লিপ জমা সাপেক্ষে গাড়ির নম্বর প্লেট ও স্টিকার দেওয়ার প্রথম ঘোষণা দেওয়া হয়। কিন্তু সে দফা ব্যর্থ হওয়ার পর ১০ ডিসেম্বর লাইসেন্স নবায়নের তারিখ ঘোষণা করা হয়। নম্বর প্লেট না আসার কারণে দ্বিতীয় দফার ঘোষণাও ব্যর্থ হয়। ২ জানুয়ারি ঠিকাদার নম্বর প্লেট কেসিসিকে সরবরাহ করে। এর ফলে ৩ জানুয়ারি সকাল থেকে নগরভবনের দ্বিতীয় তলায় লাইসেন্স (যান) অফিস থেকে এ নম্বর প্লেট বিতরণের সিদ্ধান্ত হয়।  

কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার ফারুখ হোসেন তালুকদার জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২১ নভেম্বর থেকে শুরু হয়েছে ইজিবাইক লাইসেন্স নবায়ন। শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। নবায়নের জন্য ২০০০ হাজার টাকা খুলনার ইসলামী ব্যাংকের যে কোনও শাখায় জমা দিয়ে স্লিপ দাখিলের শর্তে ইজিবাইকের নম্বর প্লেট ও স্টিকার দেওয়া হবে ৩ জানুয়ারি থেকে। এ জন্য চালককে তার ব্লু বুক সঙ্গে আনতে হবে। সাত হাজার ৮৯৬টি ইজিবাইকের লাইসেন্স নবায়ন হবে। লাইসেন্স নবায়ন শেষে ৪ জানুয়ারি থেকে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে অভিযান শুরু করবে কেসিসি।

উল্লেখ্য, সম্প্রতি স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক চিহ্নিত করে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এসব ইজিবাইক আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে গত ১৫ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। 

 

/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী