দামুড়হুদা সীমান্তে ২১ গরুসহ তিন ভারতীয় আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৬, ১৭:১৭আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৭:১৭

দামুড়হুদা সীমান্তে ২১ গরুসহ তিন ভারতীয় আটক চুয়াডাঙ্গার দামুড়হুদার বাড়াদী সীমান্ত থেকে ২১টি গরুসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার সকাল ৮টার দিকে সীমান্তবর্তী নদীর পাড়ের আমবাগান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বাবন ঘোষ (১৯),সুজয় হালদার (২০) ও রজত বিশ্বাস (২০)।
বিজিবি জানায়, রবিবার সকালে দামুড়হুদা উপজেলার বাড়াদী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নজরুল ইসলাম ফোর্সসহ সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার মথুরাপুর গ্রামের মায়া ঘোষের ছেলে বাবন ঘোষ, গোবিন্দপুর গ্রামের নীলমনি হালদারের ছেলে সুজয় হালদার ও একই গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে শ্রী রজত বিশ্বাস ভারত থেকে ২১টি গরু নিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করলে বিজিবি তাদেরকে আটক করে।
চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম