ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

ঝিনাইদহ প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২২, ১৪:০৩আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৬:২৪

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আব্দুস সালাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় কালীগঞ্জ পৌরসভার সামনে এই দুর্ঘটনা ঘটে।

আব্দুস সালাম উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মৃত হক সাহেবের ছেলে।

স্থানীয় সবুজ আলী বলেন, সকাল ৯টায় বাইসাইকেলে কাঁঠালবাগান থেকে বাজারের রাস্তায় উঠছিলেন আব্দুস সালাম। এ সময় একটি দ্রুতগামী ট্রাক্টর ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া জানান, তার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পুলিশ ট্রাক্টর ও চালককে আটকের চেষ্টা করছে।

/আরকে/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম