কুষ্টিয়ায় ১১ ইউপির ১০টিতে স্বতন্ত্রপ্রার্থীর জয়

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ১২:৩১আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১২:৪২

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়নের ১০টিতেই স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। শুধু একটি ইউনিয়নে জয় পেয়েছে নৌকা। বুধবার (৫ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচনি ফলাফল ঘোষণার পর এ চিত্র দেখা গেছে।
 
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সদর উপজেলার ১১টি ইউনিয়নের বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আট জন আওয়ামীলী লীগের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।  

উপজেলার ১১ ইউনিয়নের গোস্বামী দূর্গাপুর ইউনিয়নে নৌকা প্রতীকে লাল্টু রহমান, উজানগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের সানোয়ার হোসেন মোল্লা, মনোহরদিয়া ইউনিয়নে ঘোড়া প্রতীকের জহুরুল ইসলাম জহুর, হরিনারায়ণপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের মেহেদী হাসান সম্রাট, আইলচারা ইউনিয়নে আনারস প্রতীকের সিদ্দিকুর রহমান, হাটশ হরিপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের এম মোস্তাক হোসেন মাসুদ, ঝাউদিয়া ইউনিয়নে চশমা প্রতীকের মেহেদী হাসান, আলামপুর ইউনিয়নে চশমা প্রতীকের আক্তারুজ্জামান বিশ্বাস, বটতৈল ইউনিয়নে ঘোড়া প্রতীকের মিজানুর রহমান মিন্টু ফকির, আব্দালপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের আলী হায়দার স্বপন ও পাটিকাবাড়ি ইউনিয়নে ঘোড়া প্রতীকের রোকনুজ্জামান কানু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান বলেন, একটা উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক