আশাশুনিতে বিজয়ী ও পরাজিত প্রার্থীসহ গ্রেফতার ৬

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২২, ১৮:০৩আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৮:২১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান ও পরাজিত প্রার্থীসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মধ্যরাতে তাদেরকে গদাইপুর ও খাজরাসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, পরাজিত চেয়ারম্যান প্রার্থী ওহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস, গোলাম মোস্তফা, মোস্তাকিন মোল্যা ও গোলাম রাব্বি।

স্থানীয়রা জানায়, গত বুধবার নির্বাচন শেষ হওয়ার পর খাজরা ইউনিয়নে বৃহস্পতিবার সকালে সহিংসতার ঘটনা ঘটে। এ সময় পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওহিদুল ইসলামের বাড়ির ছাদ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও তার সহযোগীদের ওপর গুলিবর্ষণ করা হয়। এতে চার জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওহিদুলের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

অভিযোগ অস্বীকার করে ওহিদুল ইসলাম জানান, তার বাড়িতে হামলা করেছিল ডালিমের কর্মী-সমর্থকরা। আত্মরক্ষার্থে তিনি গুলি করতে বাধ্য হয়েছিলেন। 

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, এ ঘটনায় শাহনেওয়াজ ডালিম প্রতিদ্বন্দ্বী ওহিদুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অপরদিকে, ওহিদুল ইসলামের প্রধান নির্বাচনি এজেন্ট সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস বাদী হয়ে শাহনেওয়াজ ডালিমসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এই দুই মামলায় ডালিম ও ওহিদুলসহ ছয় জনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম