শৈলকুপায় নির্বাচনি সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ১১:৩১আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১১:৩১

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় আহত আব্দুর রহিম (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৮ জানুয়ারি) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত আব্দুর রহিম ওই ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত খোরশেদ শেখের ছেলে। 

নিহতের ছেলের বউ প্রেমা খাতুনের অভিযোগ, পঞ্চম ধাপের নির্বাচনের আগে গত ২৩ ডিসেম্বর কাতলাগাড়ী পুরাতন বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর সমর্থকরা তার শ্বশুরকে পিটিয়ে গুর‍ুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কুষ্টিয়া মেডিক্যালে পাঠান। ছয়দিন আগে তাকে রাজশাহী মেডিক্যালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

 

/টিটি/
সম্পর্কিত
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
নির্বাচন পরবর্তী সংঘাত-সংঘর্ষ ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি