বেনাপোল বন্দর থানা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে প্রবেশের সময় ১৫ বাংলাদেশিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা।
আটকদের মধ্যে ৭ জন নারী ও ৮ জন পুরুষ। পাচারকারীদের কাউকে আটক করা যায়নি।
বেনাপোল বন্দর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এএসআই জানান, রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে বেনাপোলের পুটখালী, গাড়ীপাড়া ও চেকপোস্ট এলাকা থেকে ওই ১৫ জনকে আটক করে বিজিবি। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
/এইচকে/








