পুকুর থেকে সুন্দরবনে ফিরলো অজগর

মোংলা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ১০:১৬আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১০:১৬

বাগেরহাটের শরণখোলার পুকুর থেকে উদ্ধার হওয়া অজগর সাপটি বনে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিস এলাকার বনে ছাড়া হয় অজগরটি। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকাল ৫টার দিকে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন উত্তর তাফালবাড়ী গ্রামের জিতেন গাইনের বাড়ির পুকুর থেকে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা সাপটি ধরেন। 

ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা মো. আলম হাওলাদার জানান, মোবাইলফোনে খবর 
পেয়ে জিতেন গাইনের বাড়িতে যান তারা। এ সময় পুকুরে অজগরটিকে ভাসতে দেখা যায়। পরে সেটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুল মান্নান জানান, আট ফুট লম্বা এবং প্রায় ১০ কেজি ওজনের অজরগটি রেঞ্জ অফিস সংলগ্ন বনে রাত সাড়ে ৮টার দিকে অবমুক্ত করা হয়। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম