বাস ধোয়ার সময় চালক দিলেন টান, প্রাণ গেলো হেলপারের

সাতক্ষীরা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ১৬:০৭আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬:০৭

সাতক্ষীরায় ঈগল পরিবহনের একটি বাস ধোয়ার সময় পেছনের চাকায় পিষ্ট হয়ে হেলপার তানভির হোসেন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা শহরের রাধানগরের ঈগল পরিবহন কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভির হোসেন (৩০) খুলনা শহরের সোনাডাঙা থানার হাফিজনগর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

ঈগল পরিবহনের রাধানগর কাউন্টারের ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে বাসটি (মেট্রো -ব-১৪-৩০৩৫) ধুয়ে পরিষ্কার করছিলেন তানভির। পেছনের চাকা ধোয়ার সময় চালক রতন সানা গাড়ি নিউট্রল করতে স্টার্ট দিয়ে পেছনের দিকে নিচ্ছিলেন। গাড়ি পেছনের দিকে চলে যাচ্ছে মন করে তানভির পেছনের দিকে যান। এ সময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক অহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত পরিবহনটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম