খালের পানি ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু 

সাতক্ষীরা প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২২, ১৫:১৭আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৫:১৭

সাতক্ষীরার শ্যামনগরের মধুসুদনপুর খালের পানি ভাগাভাগি নিয়ে সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে রহমত মল্লিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর হাটখোলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে রহমত মল্লিকের মৃত্যু হয়। রহমত মল্লিক মধুসুদনপুর গ্রামের মৃত দিরাজতুল্লাহ মল্লিকের ছেলে।

আহতরা হলেন-মদুসুদনপুর গ্রামের মৃত নুরালী গাজীর ছেলে আয়ুব আলী (৪৫), শফিকুল (৩৫), রফিকুল (৫০), জামাত আলী (৫৫), রেজাউল আলী (৪৭) ও রফিকুল গাজীর ছেলে আলামিন (২২) এবং মিজানুর মল্লিকের ছেলে মিয়া রাজ (২৮)।

ভুরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার হোসেন আলী বলেন, ইরি ধান করার জন্য সমবায় সমিতির খালের পানি ব্যবহার নিয়ে বিরোধের সালিশ বৈঠক চলাকালীন উভয় পক্ষের সংঘর্ষ হয়। সেখানে আমি ও চেয়ারম্যান উপস্থিত ছিলাম। তারা সহনশীল হলে এই ঘটনা ঘটতো না।

আহত আলামিন বলেন, খালের পানি নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। চেয়ারম্যান উভয় পক্ষকে ডেকে বিচার করার সময় আমাদের ওপর হামলা করা হয়। এতে আমার বাবা এবং আমিসহ বেশ কয়েকজন আহত হয়েছি।

ভুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু বলেন, মধুসুদনপুর মৎস্যজীবী সমবায় সমিতির খালের পানি নিয়ে ইজারাদার ও স্থানীয়দের মধ্যে বিরোধ ছিল। এ জন্য দুই পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসার জন্য সালিশ ডাকা হয়। সালিশে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, সালিশ বৈঠক চলাকালে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। রহমত মল্লিকের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এই মামলায় দুই জনকে পুলিশ গ্রেফতার করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী