ঝিনাইদহে বাস চাপায় স্কুল ছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৬, ২০:৩৯আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ২০:৪৮

হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্র নিহত

ঝিনাইদহ সদর উপজেলার লক্ষ্মীপুর নতুন বাড়ী এলাকায় বাস চাপায় আলামিন হোসেন (৮)  নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে লক্ষ্মীপুর নতুন বাড়ি জামে মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আলামিন লক্ষ্মীপুর গ্রামের আহম্মদ ফকিরের ছেলে ও লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, আলামিন স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে লক্ষ্মীপুর নতুন বাড়ি জামে মসজিদের সামনে পৌঁছায়।  সে সময় ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসা জে আর পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আলামিন মারা যায়।

ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

/টিএন/আপ: এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম