ধাক্কায় জাহাজ ফেটে নষ্ট হলো ৪ হাজার বস্তা সিমেন্ট

মোংলা প্রতিনিধি 
২৪ জানুয়ারি ২০২২, ২০:৪৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২০:৪৩

বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলে কোস্টার জাহাজের সঙ্গে কার্গো জাহাজের ধাক্কা লেগেছে। এতে কার্গো জাহাজের হ্যাচ ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে। তবে কোনও হতাহতের ঘটেনি।

দুর্ঘটনার পর জাহাজটি চ্যানেলের পাশে চরে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে ফেটে যাওয়া জায়গা দিয়ে পানি ঢুকে প্রায় চার হাজার বস্তা সিমেন্ট ভিজে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন দুর্ঘটনাকবলিত কার্গোর মাস্টার। 

দুর্ঘটনার শিকার কার্গো জাহাজ এমভি মেঘনা-০৭ এর মাস্টার মো. মিরাজ জানান, সোমবার বিকালে বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের রামপালের পুটিমারী এলাকা দিয়ে জাহাজটি যাওয়ার সময় সামনে থাকা কোস্টার এমভি এ. আজিজ জাহাজের পেছনে ধাক্কা লাগে। এতে কার্গোটির বাম পাশের হ্যাচ ফেটে যায়। ফেটে যাওয়া জায়গা থেকে পানি ঢুকতে থাকলে দ্রুত চ্যানেলের পাশের চরে সরিয়ে নেওয়া হয়। সেখানে নেওয়ার আগ পর্যন্ত কার্গো থেকে দুই হাজার বস্তা সিমেন্ট অন্য নৌযানে সরিয়ে নেওয়া হয়েছে। পরে কার্গো জাহাজটি হালকা হলে পুটিমারী খালের ভেতরে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

তিনি আরও জানান, কার্গো জাহাজটিতে আট হাজার ৮৮০ বস্তা সিমেন্ট ছিল। ঢাকার নারায়ণগঞ্জের মেঘনা গ্রুপের ঘাট থেকে সিমেন্ট নিয়ে খুলনার শিকিরহাটে যাচ্ছিল। 

বিআইডব্লিউটিএ-এর উপ-সহকারী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ) মো. জাহিদ হাসান বলেন, দুর্ঘটনার শিকার কার্গো জাহাজটি ঘাষিয়াখালী মূল চ্যানেলের বাইরে একটি খালের মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তারপরও আমরা সেখানে নজরদারি করছি। যাতে সেখানে নতুন করে কোনও দুর্ঘটনা না ঘটে।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান