আহরণ নিষিদ্ধ পাইস্যার ১০ লাখ পোনাসহ আটক ৯

মোংলা প্রতিনিধি 
২৭ জানুয়ারি ২০২২, ১২:৩১আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১২:৩১

মোংলার পশুর নদ থেকে আহরণ নিষিদ্ধ ১০ লাখ পাইস্যার পোনা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে এই পোনা জব্দ করা হয়। এসময় একটি ট্রলারসহ ৯ জেলেকে আটক করা হয়।

আটকরা হলেন, মো. হোসেন (২৫), রবিউল ইসলাম (৩৪), মাসুদ হোসেন (৩২), আবু জাফর (২৭), হাবিব হোসেন (৪২), আল আমিন (২৭), কোহিনুর (৩৫), শাহিনুর রহমান (২৫) ও রেজাউল ইসলাম (৩২)। এদের সবার বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়। 

পরে এদেরকে মোংলা উপজেলা মৎস্য অধিদফতরের সহযোগিতায় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের আদালত ৯ জেলেকে তিন হাজার টাকা করে অর্থদণ্ড দেন। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, অফিস সহায়ক মো. সাইফুল ইসলাম ও কোস্টগার্ডের অভিযানকারী দলের প্রতিনিধিরা। 

ইউএনও কমলেশ মজুমদার বলেন, সারা বছরই নদীতে পাইস্যার পোনা শিকার নিষিদ্ধ। এই সময় যেসব অসাধু জেলেরা পোনা শিকার করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের