ঘুসের ৩ লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী আটক

খুলনা প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২২, ১৯:৫৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৯:৫৪

কুষ্টিয়ার দৌলতপুরের সাব-রেজিস্ট্রার অফিসে বুধবার (২৬ জানুয়ারি) বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়েছে দুদক। এ অভিযানে নগদ তিন লাখ এক হাজার ২০০ টাকাসহ অফিস সহকারী ফেরদৌস আক্তার মুন্নিকে আটক করা হয়েছে।

কুষ্টিয়া জেলা দুদকের উপ-পরিচালক মো. জাকারিয়ার নেতৃত্বে দুর্নীতি বিরোধী এ অভিযান পরিচালিত হয়। সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিযান চলে। এ অভিযানকালে অফিসের দরজা বন্ধ করে দুদকের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন তল্লাশি চালায়। অভিযানের একপর্যায়ে অফিসের হেড ক্লার্ক জান্নাতুল ফেরদৌস মুন্নির ব্যবহৃত একটি ড্রয়ার থেকে এ টাকা উদ্ধার হয়। পরে হিসাব-নিকাশ করে দেখা যায় অতিরিক্ত তিন লাখ এক হাজার ২০০ টাকার কোনও বৈধ হিসাব নেই। তাই ঘুস বাণিজ্যে লিপ্ত থাকার অপরাধে দৌলতপুর রেজিস্ট্রার জান্নাতুল ফেরদৌস মুন্নিকে ঘটনাস্থল থেকে আটক করে দুদক এবং পরে তাকে দৌলতপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

দুদকের উপ-পরিচালক মো. জাকারিয়া বলেন, ‘অবৈধভাবে ঘুষ গ্রহণের জন্য জান্নাতুল ফেরদ্দৌস মুন্নিকে তিন লাখ এক হাজার ২০০ টাকাসহ আটক করা হয়েছে। এ বিষয়ে কীভাবে মামলা হবে? কতজনের নামে মামলা হবে? সেই সিদ্ধান্ত কমিশনের সিদ্ধান্ত নেবে।’

/এফআর/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম