নুডলস চুরির অভিযোগে কিশোরকে খুঁটিতে বেঁধে নির্যাতন 

চুয়াডাঙ্গা সংবাদদাতা
০২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২২

দোকান থেকে নুডলসের প্যাকেট চুরির অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক কিশোরকে বৈদ্যুতিক খুঁটিতে বেধে নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) আলমডাঙ্গা শহরের হাফিজ মোড়ের ব্যবসায়ী আমানুল্লাহ ওই কিশোরকে খুঁটির সঙ্গে বেঁধে প্রচণ্ড মারধর করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সুতাইল গ্রামের আমানুল্লাহ দীর্ঘদিন আলমডাঙ্গা শহরের হাফিজ মোড়ে মুদিখানার ব্যবসা করে আসছেন। মঙ্গলবার উপজেলা শহরের রাধিকাগঞ্জের এক শিশু আমানুল্লার দোকান থেকে দুই প্যাকেট নুডলস চুরি করে বলে অভিযোগ ওঠে। চুরির অভিযোগে দোকান মালিক আমানুল্লাহ বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে ওই কিশোরকে মারধর করে।

ব্যবসায়ী আমানুল্লাহর দাবি, বিভিন্ন সময় আমার প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটতো। কিছুতেই চোর ধরতে পারছিলাম না। দুপুরে নারিকেল তেল ও নুডসলের প্যাকেট চুরির সময় হাতেনাতে ওই কিশোর ধরা পড়ে। তবে তাকে খুঁটিতে বেধে মারধর করা ঠিক হয়নি।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নির্যাতনের ভিডিও দেখেছি। চুরির ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের