সাতক্ষীরা মেডিক্যালে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২২

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন এবং করোনার উপসর্গ নিয়ে দুই জনসহ মোট তিন জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২ ফেব্রুয়ারি) তাদের মৃত্যু হয়।

এ নিয়ে জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮৯ জন এবং উপসর্গ নিয়ে ৮০২ জন মারা গেছেন।

করোনায় মারা যাওয়া একজন হলেন– সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রামনগর গ্রামের হালিমা খাতুন (৭০)। উপসর্গে মৃতরা হলেন– শ্যামনগর উপজেলার গোমনতলি গ্রামের আব্দুল গফুর (৮০) এবং কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের মুনসুর আলী (৮০)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মারা যাওয়া তিন জন সর্দি-কাশি ও শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে সামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১৭০টি নমুনা পরীক্ষার বিপরীতে ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ২৩ শতাংশ। আগের দিন যা ছিল ৪১ দশমিক ২৬ শতাংশ।

সামেক হাসপাতাল সূত্র জানায়, করোনার উপসর্গ নিয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭১ জন। এর মধ্যে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৪৮ জন সন্দেহভাজন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন আট জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালে ৭৩টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ৯৭টি নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, জেলায় ৩ ফেব্রুয়ারি পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় হাজার ৯১২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২ জন। বর্তমানে জেলায় করোনা রোগী ৫৭০ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন। হোম আইসোলেশনে আছেন ৫৪৭ জন। জেলায় ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯ জন এবং এর উপসর্গে মারা গেছেন ৮০২ জন। জেলায় গড় সংক্রমণের হার ২০ দশমিক ৮৫ শতাংশ।

/আরকে/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম