শিশুকে বাঁচিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ব্যবসায়ী

যশোর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৫

যশোরে ট্রেনের ধাক্কায় সুলতান মির্জা হাকিম (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শহরের মুজিব সড়কের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাকিম শহরের রেলগেট পশ্চিম পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে।

নিহতের ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম জানান, মির্জা হাকিম প্রতিদিনের মতো আজও খুব সকালে হাঁটতে বের হন। হাঁটা শেষে পৌরপার্ক থেকে বাসায় ফিরছিলেন। সকাল ৮টার দিকে রেলগেট পার হওয়ার সময় একটি শিশুকে চলন্ত ট্রেনের ধাক্কা থেকে রক্ষা করেন তিনি। এ সময় তার পা পিছলে যায়। ওই সময় তার মাথায় বেনাপোলগামী একটি ট্রেনের আঘাত লাগে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

স্টেশন মাস্টার আয়নাল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল ৮টার পরে খুলনা থেকে আসা বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় একজন মারা গেছেন।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম