মাঘের বৃষ্টিতে ডুবলো খুলনার সড়ক

হেদায়েৎ হোসেন, খুলনা
০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৮

খুলনায় শুক্রবার (৪ ফেব্রুয়ারি) মাত্র দুই ঘণ্টায় ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা শীতের সময়ে স্মরণকালের সবচেয়ে বেশি বৃষ্টি বলে দাবি করছে আবহাওয়া অফিস। এই বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়েছে নগরীর অধিকাংশ সড়ক।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, ‘দুই ঘণ্টায় ৪২ মিমি বৃষ্টি হলো। তাও আবার শীতকালে। স্মরণকালের মধ্যে শীতকালে এ ধরনের ভারী বৃষ্টির নজির নেই।’

জানা গেছে, শুক্রবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল খুলনার আকাশ। কিন্তু শীতের আবহ ছিল না। শীতকাল হলেও গরম ভাব ছিল। বেলা ১১টার পর ঠান্ডা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। যা বেলা ১২টার দিকে ভারী বৃষ্টিতে রূপ নেয়। একটানা দুই ঘণ্টা চলে এ বৃষ্টি। এ সময় নদীতে জোয়ারের চাপ থাকায় বৃষ্টির পানি আটকে মহানগরীর অধিকাংশ সড়ক নিমজ্জিত হয়। কোথাও কোথাও হাঁটুপানি জমেছে।

শান্তিধাম মোড়, আহসান আহমেদ রোড, স্যার ইকবাল রোড, ডাকবাংলো, শিববাড়ী, ফেরিঘাট, শেখপাড়া, নিউ মার্কেট, ময়লাপোঁতা, সাত রাস্তার মোড়, পিটিআই মোড়, টুটপাড়া কবরখানা মোড়, রূপসা, গল্লামারী, নিরালা, জিরো পয়েন্ট, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর, রেলগেট, মানিকতলা, ফুলবাড়ীগেট, শিরোমনি, ফুলতলা বাজারসহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমে মানুষের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

মাঘের বৃষ্টিতে ডুবলো খুলনার সড়ক

টুটপাড়ার হাসতেম খান বলেন, ‘দুপুরে টানা বর্ষণের কারণে অনেকটাই ক্রেতাশূন্য হয়ে পড়ে বাজার। সড়কও ফাঁকা হয়ে যায়। সড়কে পানি জমেছে। এতে জনদুর্ভোগ মারাত্মক রূপ নেয়।’

সোনাডাঙার আল আমিন বলেন, ‘শীতকালে এ ধরনের বৃষ্টি আগে দেখিনি। দুই বছর আগে ফেব্রুয়ারিতে বৃষ্টি হয়েছিল। কিন্তু সেটা গরমের শুরুতে ছিল। কিন্তু এবার মাঘ মাসেই।’

খুলনা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এরই প্রভাবে বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে। কোথাও আবার ভারী বৃষ্টিও হয়।

তিনি আর জানান, শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে মেঘলা ও কুয়াশার জন্য শীতের তীব্রতা একটু বেশি অনুভূত হচ্ছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক