বাঘের মুখ থেকে প্রাণ নিয়ে ফিরলেন জেলে

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৭

সুন্দরবনে বাঘের সঙ্গে যুদ্ধ করে প্রাণ নিয়ে বাড়ি ফিরেছেন আবু হায়াত ঢালী নামে এক জেলে। রবিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দাড়গাঙ বড়খাল এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি। বন বিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা হারুন-উর-রশিদ জানান, সোমবার ভোরে সহকর্মীরা তাকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন।

আবু হায়াত ঢালী সাতক্ষীরার শ্যামনগরের ৬ নম্বর রমজাননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেংরাখালি গ্রামের মৃত আহসান ঢালীর ছেলে।

দাড়গাঙ বড় খালে মাছ ধরার সময় আবু হায়াত বাঘের আক্রমণের শিকার হন বলে জানান সহযোগী বাবলু সানা।

অপর সহযোগী নুর ইসলাম বলেন, ‘সুন্দরবনে মাছ ধরার সময় আবু হায়াতের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। এ ঘটনায় আমরা চিৎকার করতে থাকি এবং হাতে থাকা বৈঠা নিয়ে বাঘটিকে আঘাত করি। তখন বাঘটি আবু হায়াতকে রেখে পালিয়ে যায়।’

হারুন-উর-রশিদ জানান, গত ২৯ জানুয়ারি কৈখালী স্টেশন থেকে পাস নিয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের মরাগাঙ গ্রামের বাবলু, একই গ্রামের নুর ইসলাম এবং ৬ নম্বর রমজাননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেংরাখালি গ্রামের আবু হায়াত ঢালী একসঙ্গে মাছ ধরতে সুন্দরবনে যান। সকালে খবর পেয়েছি আবু হায়াত ঢালী বাঘের আক্রমণের শিকার হয়েছেন। সহকর্মীরা তাকে উদ্ধার করেন। তিনি বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

এর আগে, আবু হায়াত ঢালীর চাচা টেংরাখালি গ্রামের আনসার ঢালী সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যুবরণ করেন।

/আরকে/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম