শ্যামনগরে নলকূপ দিয়ে উঠছে গ্যাস, জ্বলছে আগুন

সাতক্ষীরা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৯

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে নলকূপ থেকে প্রাকৃতিক গ্যাস উঠছে। এতে আগুন দিলে দাউদাউ করে জ্বলছে। 

স্থানীয়রা জানান, উপজেলার বদ্বীপ খ্যাত গাবুরা ইউনিয়নে সবচেয়ে বড় সমস্যা সুপেয় পানি। এ অঞ্চলের মানুষের পানি সমস্যা নিরসনে সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন ধনী ব্যক্তি এগিয়ে আসেন। এরই ধারাবাহিকতায় আমেরিকা প্রবাসী রবিউল ইসলাম রবির অর্থায়নে পার্শ্বেমারী গ্রামের বায়তুন নুর জামে মসজিদের সামনে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। কিন্তু নলকূপ থেকে পানির সঙ্গে গ্যাসের গন্ধ পাওয়া যায়।

স্থানীয়দের সন্দেহ হলে দিয়াশলাই দিয়ে আগুন জ্বালানো হয়। এতেই গ্যাসের উপস্থিতি বোঝা যায়। যতক্ষণ পর্যন্ত টিউবওয়েল চেপে পানি তোলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলছে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে মাটির নিচে গ্যাস রয়েছে। সরকার যদি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে এখানে পরীক্ষা-নিরীক্ষা করে গ্যাস উত্তোলন শুরু করে, তাহলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।

গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত বলতে পারবো।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ বলেন, বিষয়টি জানার পর দুর্ঘটনা এড়াতে একটি টিম পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক