পুকুরে ভাসছিল দুই মাস বয়সী যমজ বোনের মরদেহ

খুলনা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৯

খুলনার তেরখাদা উপজেলায় পুকুর থেকে মনি ও মুক্তা নামে দুই মাস বয়সী যমজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

মনি ও মুক্তা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের মাসুম বিল্লাহর মেয়ে। তিনি চাঁদপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঘটনার রাতে গাংনী গ্রামে ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে তেরখাদা থানার ওসি (তদন্ত) মাসুম কাজী বলেন, দুই মেয়েকে নিয়ে কয়েকদিন আগে বাবার বাড়ি কুশলা গ্রামে বেড়াতে আসেন কনা খাতুন। শিশু দুটি বেশি কান্নাকাটি করতো। বৃহস্পতিবার দিবাগত রাত বৃহস্পতিবার রাত ২টার দিকে তাদেরকে খাওয়ানোর পর ঘুম পাড়ান কনা। রাতে ঘরের দরজা খোলা ছিল। আড়াইটার দিকে ঘুম ভাঙলে কনা দেখেন, পাশে মনি ও মুক্তা নেই। অনেক স্থানে খোঁজ নেওয়া হয়। তারপর পুলিশকে জানান তারা। 

পুলিশ ওই রাতে ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেয়। সকাল ৬টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে তাদেরকে ভাসতে দেখা যায়। তাদের নানি ফাতেমা বেগম ও মামা নুর আলম উদ্ধার করেন। এ ঘটনায় পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মাসুম কাজী।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, শিশু দুটির বয়স দুই মাস ১১ দিন। তারা তো রাতে হেঁটে পুকুরে যায়নি। তাদের পুকুরে ফেলা হয়েছে। ঘটনাটি সন্দেহজনক। এ বিষয়ে তদন্ত চলছে। কারও আচরণে সন্দেহ হলে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী