আ.লীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ৫

কুষ্টিয়া প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৬

কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমানকে (৫০) প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গ্রেফতার আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আইনশৃঙ্খলার এ সংস্থা।

গ্রেফতার আসামিরা হলেন- ভেড়ামারা উপজেলার চন্ডিপুর এলাকার মৃত সোনা মালিথার ছেলে মিন্টু মালিথা (২৮), একই উপজেলার চাঁদপুর এলাকার নজরুল মালিথার ছেলে রনি মালিথা (২৮), চাঁদগ্রাম এলাকার আব্দুল হামিদ ওরফে কটার ছেলে জনি (২৮), ড্যানি (২৫) ও মৃত জফো প্রামাণিকের ছেলে জারমান প্রামাণিক (৪০)। এদের মধ্যে মিন্টু মালিথা ও রনি মালিথা সরাসরি গুলিবর্ষণে জড়িত বলে দাবি র‌্যাবের।

র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান জানান, বুধবার মধ্যরাতে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে মিন্টু মালিথা ও রনি মালিথার দেখানো জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার মিন্টু ও রনি মালিথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গত ১৮ ফেব্রুয়ারি সকালে ভেড়ামারা থানাধীন চাঁদগ্রাম মৌজার চাঁদগ্রাম চরে দুর্বৃত্তরা অতর্কিত গুলি বর্ষণ করে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিককে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মো. এনামুল হক বাদী হয়ে পরদিন ভেড়ামারা থানায় মামলা করেন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম