যারা মীমাংসিত বিষয়ে একমত না, তারা পাকিস্তানের আত্মা: ইনু 

কুষ্টিয়া প্রতিনিধি 
২৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৩

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জাতীয়ভাবে আমাদের কিছু বিষয়ে একমত থাকতে হবে। মুক্তিযুদ্ধ, সংবিধান, স্বাধীনতার ঘোষণার, বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যুদ্ধাপরাধীদের বিচারের ওপরে একমত থাকতে হবে।’

তিনি বলেন, ‘কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য কিছু রাজনৈতিক দল আছে, যারা এসব মৌলিক বিষয়ে একমত নয়। তারা এগুলো অস্বীকার করে এবং দেশে অশান্তি সৃষ্টি করে। সুতরাং বাংলাদেশে যাদের জন্ম, বাংলায় কথা বলে, কিন্তু মীমাংসিত বিষয়ে একমত না, তারা আসলে পাকিস্তানের আত্মা। মুখে বাংলা, অন্তরে পাকিস্তান।’

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী কুষ্টিয়ার মিরপুর উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের চার তলা ভবনের উদ্বোধনীয় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে পিছিয়ে পড়া এলাকাতেও যে পরিমাণ উন্নয়নের ছোঁয়া লেগেছে- তা অস্বীকার করার কথা নয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন প্রমুখ। 

সোমবার সকালে আটিগ্রাম, দুপুরে কামিরহাট ও ফুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের চার তলা ভবনের উদ্বোধন করেন হাসানুল হক ইনু।

/এফআর/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের