ঝিনাইদহে প্রকাশ্যে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ মার্চ ২০২২, ০১:২১আপডেট : ১৪ মার্চ ২০২২, ০১:২১

ঝিনাইদহে  প্রকাশ্য দিবালোকে যুবলীগ নেতা আবন হোসেনকে (৪২) কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা পশ্চিম পাড়ার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবন হোসেন ওই গ্রামের সালামত মন্ডলের ছেলে। তিনি ৮ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

নিহতের ভাই হাসিবুল ইসলাম জানান, রবিবার দুপুরে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আবন হোসেন। পথে বটতলা এলাকার মঙ্গলের মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। সেখান থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানায়, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকে কেন্দ্র করে ২০২০ সালের ১০ জুন রাতে আবন সমর্থিত গ্রুপের হাতে একই গ্রামের গোলাম বারীর ছেলে ফারুক (৩৫) আহত হন। পরদিন সকালে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ফারুক হত্যার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা ধারনা করছেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহ আড়াইশ’ বেড হাসপাতাল মর্গে পাঠায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ সোহেল রানা জানান, তারা এখন ঘটনাস্থলে অবস্থান করছেন এবং জড়িতদের শনাক্ত করে আটকের জন্য চেষ্টা চালাচ্ছেন। তিনি আরও জানান ফারুক হত্যার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। 

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম