মুক্তিযোদ্ধার কবরের জায়গা ও জমি দখলের অভিযোগ 

মোংলা প্রতিনিধি 
১৪ মার্চ ২০২২, ১৫:৩৯আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৫:৩৯

 

 

মোংলায় প্রয়াত এক মুক্তিযোদ্ধার ৪৯ শতক জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এমনকি দখলদাররা উপজেলার দক্ষিণ চিলায় মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খানের কবরের জায়গাও বিলীন করে দখলে নিয়েছেন। এ অবস্থায় মুক্তিযোদ্ধার চার মেয়ে অসহায় হয়ে বিচারের দাবিতে রাস্তায় রাস্তায় ঘুরছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও বিচার পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

রবিবার (১৩ মার্চ) থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন প্রয়াত মুক্তিযোদ্ধার দুই মেয়ে সালমা আক্তার ডালিয়া ও জয়নব বেগম। অভিযোগে বলা হয়- উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ চিলার বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান অসুস্থতার কারণে ২০০৩ সালে মারা যান। এক স্ত্রী ও চার কন্যার সঙ্গে রেখে যান বসতভিটার ৪৯ শতক জমি। সেখানেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। প্রয়াত মুক্তিযোদ্ধার চার মেয়েই বিবাহিত। তারা থাকেন শ্বশুর বাড়িতে। এই সুযোগে প্রতিবেশী মৃত হাসেম আলীর ছেলে মোজাহার আলী খান ও মতিয়ার রহমান, মৃত ছবেদ আলী খানের ছেলে সাইদুর রহমান এবং স্থানীয় আলকাচের স্ত্রী হাফিজা বেগম ও নুনু জমাদ্দারের স্ত্রী হাজেরা বেগম জোর করে জায়গা ঘিরে দখলে নেয়। তারা প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খানের শেষ চিহ্ন কবরটাও বিলীন করে সেই জায়গাও দখলে নিয়েছেন। শনিবার (১২ মার্চ) বাবার কবরে মুক্তিযোদ্ধা সংবলিত ব্যানার দিলে সেটিও নষ্ট করে দখলদাররা। ঘটনার প্রতিবাদ করায় প্রয়াত মুক্তিযোদ্ধার মেয়ে সালমা ও জয়নাবকে মারার জন্য তেড়ে আসে দখলকারীরা। 

এ বিষয়ে মোজাহার আলী ও হাফিজা বেগম বলেন, প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খানের কোনও জমি নেই। যা ছিল আগেই তিনি আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। তবে এর কোনও দলিল তারা দেখাতে পারেননি।

চিলা ইউনিয়নের চেয়ারম্যান আকবর গাজী বলেন, সংশ্লিষ্ট দলিলের কাগজ দেখে জানা যায় প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খানের ৪৯ শতক জমি আছে। তার কোনও ছেলে নাই। পৈতৃক সূত্রে ওই সম্পত্তির মালিক তার চার কন্যা সালমা, আসমা, জয়নব ও মানসুরা। কিন্তু বিয়ে হওয়ায় তারা বর্তমানে বিভিন্ন জায়গায় থাকেন। এই সুযোগে দখলদাররা কৌশলে জমি দখলে নেওয়ার পায়তারা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খানের জমি দখলের একটা অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে এর তদন্ত করতে অভিযুক্তদের নোটিশ করা হয়েছে।

সালমা আক্তার ও জয়নব বেগম বলেন, পৈত্রিক সূত্রে মোংলা উপজেলার চিলা মৌজায় ৮০ ও ৮১ খতিয়ানের মোট ৪৯ শতক জমি আমরা পেয়েছি। কিন্তু বাবা মারা যাওয়ার পর দখলে যেতে পারিনি। প্রতিবেশী সাইদুর, মোজাহার, মতিয়ার, হাফিজা এবং হাজেরা জবর দখল করে রেখেছেন। এ নিয়ে থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন তারা। 

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

 

/টিটি/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন জিয়া: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম