খুলনায় গৃহবধূকে হত্যায় সাবেক স্বামীর মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি
১৫ মার্চ ২০২২, ১৩:৩৯আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৩:৪৪

খুলনার ডুমু‌রিয়া উপজেলায় পারভীন বেগম নামের এক গৃহবধূকে হত্যার দায়ে সাবেক স্বামী লিটন মোল্লাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ম‌শিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। আদালতের এ‌পি‌পি এম ই‌লিয়াস খান ও শা‌ম্মি আক্তার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় আসা‌মি আদালতে উপ‌স্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পারভীন বেগম লিটন মোল্লার দ্বিতীয় স্ত্রী। হত্যাকাণ্ডের পাঁচ বছর আগে তাদের বি‌য়ে হয়। বিয়ের সময় পারভীন আগের ঘরে ৮ বছরের এক‌টি মেয়ে নিয়ে নতনু সংসার শুরু করেন। বিয়ের পর কিছু‌দিন ভালোভাবে পার হলেও পরে তাদের মধ্যে মত‌বিরোধ হয়। এ নিয়ে প্রায়ই উভয়ের ম‌ধ্যে হাতাহা‌তির ঘটনা ঘটতো। স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টায় ব্যর্থ হয় লিটন মোল্লা। হত্যাকাণ্ডের এক সপ্তাহ আগে পারভীন স্বামীকে তালাক দেয়। এ নিয়ে ক্ষুব্ধ হন লিটন।

২০২১ সালের ১৫ জুন রাতে ডুমু‌রিয়া ম‌হিলা কলেজের পাশের এক ভাড়া বা‌ড়িতে এসে ছু‌রি দিয়ে পারভীনের শরীরের বি‌ভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন লিটন। এরপর মৃত্যু নি‌শ্চিত করার জন্য পাশের রান্না ঘর থেকে কাঠ এনে মাথায় আঘাত করেন। পারভীনের চিৎকারে মেয়ের ঘুম ভেঙে যায়। পরে অন্যরা এসে পারভীনকে হাসপতালে নিয়ে গেলে চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় মেয়ে লিটনকে আসা‌মি করে হত্যা মামলা (নম্বর-১৯, তারিখ ১৫/০৬/২০২১) দায়ের করেন। একই বছরের ৩০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা লিটনকে অ‌ভিযুক্ত করে আদালতে অ‌ভি‌যোগপত্র দা‌খিল করেন। এ মামলায় ১৮ জন আদলতে সাক্ষ্য দিয়েছেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম