সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা সংবাদদাতা 
১৮ মার্চ ২০২২, ১২:২৮আপডেট : ১৮ মার্চ ২০২২, ১২:২৮

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের দাসপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে এক শ্রমিকসহ দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) সকালে আনন্দধাম দাস পাড়ার মন্দির এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো কুষ্টিয়া জেলার কুমারখালির আনসার পরমানিকের ছেলে শ্রমিক শরিফুল পরমানিক (৩৫) ও পাবনা চাটমোহর রেলবাজার এলাকার রাজু কুমার দাসের ছেলে সাগর কুমার দাস।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আনন্দধাম এলাকার দাসপাড়া নির্মানাধীণ বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরের সাটারিং খুলতে নেমে নির্মাণ শ্রমিক শরিফুল অজ্ঞান হয়ে যান। পরে শরিফুলকে বাঁচাতে গিয়ে বাড়িতে থাকা সাগর সেপটিক ট্যাংকে নামলে সেও জ্ঞান হারায়। প্রতিবেশীরা ছুটে এসে ট্যাংকের ভেতর থেকে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম