বাঁশ বাগান থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

মাগুরা প্রতিনিধি 
১৮ মার্চ ২০২২, ২১:৫০আপডেট : ১৮ মার্চ ২০২২, ২১:৫০

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের হাট শ্রীকোল গ্রামে রাজিয়া খাতুন (১২) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ মার্চ) শ্রীকোল গ্রামের নদীর পাশে একটি বাঁশ বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাজিয়া (১২) শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে হাট শ্রীকোল গ্রামের মিখিজ শেখ ও ছবিরন বেগম দম্পতির মেয়ে।

নিহত রাজিয়ার ভাই রাজু শেখ বলেন, ‘বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকাল ৩টার দিকে আমার বোন বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাইনি। দুপুর ১২টার দিকে প্রতিবেশী এক যুবক ছাগল নিয়ে মাঠে ঘাস খাওয়ানোর সময় সে লাশ দেখতে পেয়ে আমাদের বাড়িতে এসে খবর দেয়। এরপর আমরা শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে তারা এসে দুপুর আড়াইটার দিকে লাশ উদ্ধার করে।’

শ্রীপুর থানার ওসি সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশের গলাকাটা রয়েছে। ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত না করে বলা যাচ্ছে না।’

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম