খুলনায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

খুলনা প্রতিনিধি
১৯ মার্চ ২০২২, ১৩:৫৮আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৪:৩৬

খুলনার শিরোমণি এলাকার একটি গ্যারেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় হওয়া মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মহানগরীর খানজাহান আলী থানার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজে শুক্রবার দিবাগত রাতে (১৮ মার্চ) এ ঘটনা ঘটে।
 
জানা যায়, ধর্ষণের শিকার নারী স্বামীর সঙ্গে কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় ৪-৫ জন লোক জোরপূর্বক তাদের তুলে গ্যারেজের মধ্যে নিয়ে যায়। পরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, এজাহারভুক্ত আসামি গ্যারেজ মালিক আ. মালেকের ছেলে কামরুলকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

কেএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু জাফর বলেন, ধর্ষণের শিকার নারীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি বাদী হয়ে চার জনের নামে মামলা (মামলা নম্বর-৬, তারিখ- ১৯/০৩/২২) দায়ের করেছেন।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি