সমবয়সী শিশুকে বাঁচিয়ে পানিতে ডুবে গেলো স্নেহা

সাতক্ষীরা প্রতিনিধি
২১ মার্চ ২০২২, ০৮:৪৭আপডেট : ২১ মার্চ ২০২২, ০৮:৪৭

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে স্নেহা আক্তার ফারিয়া নামের আরেক শিশু ডুবে মারা গেছে। উপজেলার লক্ষ্মীখোলা গ্রামে রবিবার এ ঘটনা ঘটে। ছয় বছর বয়সী স্নেহা উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শিবানন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম শওকাত আলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবানন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওহিদুল হক। 

তিনি জানান, স্নেহা আক্তার ফারিয়া রবিবার ক্লাস শেষে স্কুল থেকে বাড়িতে যায়। পরে গোসলের সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। তবে মেয়েটি সাঁতার জানতো। গোসলের সময় সাঁতার না জানা অন্য একটি মেয়েকে বাঁচাতে গিয়ে ফারিয়া পানিতে ডুবে যায় এবং সাঁতার না জানা মেয়েটি বেঁচে যায়।

তিনি আরও জানান, রাতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী