দেড় বছর পর বেনাপোল দিয়ে আসছে ভারতীয় পেঁয়াজ

বেনাপোল প্রতিনিধি
২৩ মার্চ ২০২২, ২১:৫৬আপডেট : ২৩ মার্চ ২০২২, ২১:৫৬

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আবারও বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে পেঁয়াজ। গত চার দিনে ভারত থেকে এক হাজার ৩৬২ টন পেঁয়াজ দেশে এসেছে।

এর মধ্যে রবিবার ৮৫০ টন ৮৭৮ কেজি, সোমবার ১৭৫ টন ৪৪০ কেজি, মঙ্গলবার ৬৪ টন ৪০০ কেজি ও বুধবার (২৩ মার্চ) ২৭১ টন ৫১০ কেজি পেঁয়াজ আমদানি হয়েছে। বন্দর থেকে এসব পেঁয়াজ খালাস হয়ে আমদানিকারকদের আড়তে চলে গেছে।

দেশের অন্যান্য বন্দর দিয়ে কমবেশি পেঁয়াজ আমদানি হলেও আইপিসহ নানান জটিলতায় এতদিন বেনাপোল বন্দর দিয়ে নিত্য এই পণ্যটির আমদানি বন্ধ ছিল। এদিকে, আমদানির খবরে বেনাপোলে পেঁয়াজের দাম কমেছে। কেজিতে পাঁচ টাকা কমে ২৮ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ আমদানিকারক জাহাঙ্গীর আলম জানান, পেঁয়াজের প্রকারভেদে প্রতি মেট্রিক টন ১১১ থেকে ৩০০ ডলার পর্যন্ত মূল্যে ভারত থেকে আমদানি হচ্ছে। কাস্টমসে ১০ শতাংশ শুল্ক পরিশোধ করে প্রতি কেজিতে ডিউটি দিতে হচ্ছে দুই টাকা ৭৫ পয়সা।

পেঁয়াজ আমদানিকারক মেসার্স গাজী ইন্টারন্যাশনালের প্রতিনিধি আবু জাফর জানান, আগামী ২৯ মার্চের মধ্যে পেঁয়াজ আমদানি শেষ করতে নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এতে আগের এলসিতে কেনা পেঁয়াজ দ্রুত আমদানি শেষ করতে হচ্ছে। তবে হঠাৎ দাম কমে যাওয়ায় ব্যবসায়ীরা অনেকটা লোকসানের মুখে পড়বেন।

পাইকারি পেঁয়াজ ক্রেতা মুজিবর রহমান জানান, আমদানির খবরে স্থানীয় বাজারে এক দিনেই দাম কমেছে কেজিতে ৪-৫ টাকা। যেভাবে আমদানি বেড়েছে আরও দাম কমে আসবে।

সাধারণ ক্রেতা জাবির বলেন, দুই দিন আগে পেঁয়াজের কেজি ছিল ৩২ থেকে ৩৫ টাকা। আমদানির খবরে এখন কেজি ২৮ টাকায় দাঁড়িয়েছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, এক বছরেরও বেশি সময় পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত তিন দিনে এক হাজার ৩৬২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পেঁয়াজ খালাস নিতে পারেন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের