বাংলাদেশে কারাভোগের পর নিজ দেশে ফিরে গেলেন তরুণী

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৪ মার্চ ২০২২, ২০:২০আপডেট : ২৪ মার্চ ২০২২, ২০:৫৫

বাংলাদেশে প্রায় এক বছর কারাভোগের পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বন্দর চেকপোস্টে এক ভারতীয় তরুণীকে নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে মনিরা খাতুন (১৮) নামে ওই তরুণীকে তার মা-বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়। 

বাংলাদেশের আদালতের রায়ে তিন মাসের জেল হলেও দুই দেশের দেশের চিঠি আদান-প্রদানে দেরি হওয়ায় প্রায় এক বছর কারাভোগ করতে হয়েছে এই ভারতীয় তরুণীকে।

জানা গেছে, মনিরা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাট চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ২নং ব্লকের আইয়ুব বিশ্বাসের মেয়ে। ২০২১ সালের ১ এপ্রিল বিকালে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের ঝিনাইদহ জেলার খালিশপুরে মামার বাড়িতে বেড়াতে আসেন। এ সময় মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির হাতে ধরা পড়ার পর বিজিবি তাকে থানায় সোপর্দ করে। পরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। পাসপোর্টবিহীন বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তিন মাসের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে ঝিনাইদহ জেলা কারাগারে ছিলেন। দুই দেশের বন্দি বিনিময় প্রক্রিয়ার জটিলতায় সেখানে কেটে যায় দেড় বছর। অবশেষে বৃহস্পতিবার দুপুরে নিজ দেশ ও পরিবারের কাছে ফিরেছেন।

দুপুরে দর্শনা চেকপোস্টের জিরো পয়েন্ট অনুষ্ঠিত পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন- বিজিবি দর্শনা কোম্পানি কমান্ডার জহির উদ্দীন, আইসিপি কমান্ডার আলাউদ্দিন, ইমিগ্রেশন ইনচার্জ এসআই আব্দুল আলীম, দর্শনা থানার এসআই নিতীশ বিশ্বাস, ঝিনাইদহ কারাগারের ডেপুটি জেলার সাইফুল ইসলাম, মানবাধিকার কর্মী ওয়েভ ফাউন্ডেশনের আতিয়ার রহমান।

ভারতের পক্ষে ছিলেন- বিএসএফের গেঁদে কোম্পানি কমান্ডার এসি রাবেন্দ্র কুমার, কৃষ্ণগঞ্জ থানার এসআই বাবিন মুর্খাজি, ইমিগ্রেশন ইনচার্জ সন্দীপ কুমার তেওয়ারি, কাস্টমস কর্মকর্তা অজয় নারায়ণ রায়, ডিআইবি সাধন কুমার মন্ডল।

/এফআর/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম